দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
বুধবার (৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। এতে অংশ নেওয়া সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
র্যালি শেষে সমাবেশে সাংবাদিক নেতারা জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ও চেতনা নস্যাৎ করতে দেশ-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।
বিএফইউজের সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এমএস/